রাজধানী

রাজধানীর ডেমরায় হেলে পড়েছে ছয়তলা ভবন, আতঙ্কে স্থানীয়রা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৮:৩৬ পিএম

রাজধানীর ডেমরায় হেলে পড়েছে ছয়তলা ভবন, আতঙ্কে স্থানীয়রা
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকায় হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে অবস্থিত একটি ছয়তলা আবাসিক ভবন হেলে পড়েছে।

রবিবার (২৭ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। হেলে পড়া ভবনটি পাশের একটি সাততলা ভবনের দিকে ঝুঁকে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, “ডেমরার হাজীনগর এলাকায় ছয়তলা একটি ভবন হেলে পড়ার খবর পেয়েছি। একটি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।”

তিনি আরও বলেন, “বিষয়টি স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনকে জানানো হয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

ভবনটি হেলে পড়ার কারণে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা আশপাশের ভবন থেকে বের হয়ে নিরাপদ দূরত্বে অবস্থান নিয়েছেন।