রাজধানী
নামাজের কথা বলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ ১১ বছরের আবদুল্লাহ
রাজধানীর হাজারীবাগের ঝাউচর বাজার সংলগ্ন এলাকা থেকে আবদুল্লাহ নামে ১১ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আবদুল্লাহর বাবার নাম টিপু এবং মায়ের নাম মিমি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল কমলা রঙের গেঞ্জি ও প্যান্ট।
পরিবার সূত্রে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ঝাউচর বাজার সংলগ্ন বাসা থেকে নামাজ পড়তে যাওয়ার কথা বলে বের হয় আবদুল্লাহ। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের কোনো যোগাযোগ হয়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
আবদুল্লাহর স্থায়ী ঠিকানা ভিশন শোরুম বিল্ডিং, ঝাউচর বাজার, হাজারীবাগ, ঢাকা। শনিবার ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
কোনো সহৃদয় ব্যক্তি আবদুল্লাহর সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আবদুল্লাহর সন্ধান পেলে ০১৮৮৬৮২০৭৩৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।