আইন আদালত

১৮ মার্চ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৯:০৩ এএম

১৮ মার্চ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি
ছবি: সংগৃহীত

আসন্ন শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা স্মারকের আলোকে শবে কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী দিন হিসেবে ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগেও একই দিনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।