অর্থনীতি
জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে এলো ১৫৪ কোটি ডলারের রেমিট্যান্স
ছবিঃ সংগৃহীত
চলতি বছরের জুলাই মাসের প্রথম ১৪ দিনে দেশে ১৫৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ডলারপ্রতি ১২৩ টাকা বিনিময় হার ধরে এর পরিমাণ প্রায় ১৮ হাজার ৯৬৬ কোটি ৬০ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের একই সময়ের (প্রথম ১৪ দিন) দেশে রেমিট্যান্স এসেছিল ২১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।
সে হিসাবে, চলতি বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমেছে।
এদিকে, ১৪ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।